আল-ফালাহ যাকাত প্রকল্প

যাকাত ইসলামের একটি গুরুত্বপুর্ন বিধান ও ভারসাম্যপূর্ন সুন্দর সমাজ ব্যবস্থার জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক সমাধান। আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন যাকাত বিতরন প্রকল্পের উদ্দেশ্য হল, ইসলামের এই গুরুত্বপুর্ন বিধান আদায়ে সচেতনতা বৃদ্ধি করা, তহবিল সংগ্রহ করা এবং তা ইসলামের নির্দেশনা অনুযায়ী সুষম বন্টনের মাধ্যমে আর্থ-সামাজিক দরিদ্রমুক্ত ও ভারসাম্যপূর্ন একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা।
আল-ফালাহ ফ্রি মেডিক্যাল ক্যাম্প

চিকিৎসা মানুষের মৌলিক প্রয়োজন, দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখ-লাখ মানুষ অর্থের অভাবে চিকিৎসকের থেকে বঞ্চিত। বিনা চিকিৎসায় মারা যায় অগণিত মা ও শিশু। এজন্য আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন হতদরিদ্র মানুষদের জন্য আয়োজন করে থাকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ কর্মসূচী। রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যাক্তি কোনো রোগীকে সেবা করতে যায়, আকাশ থেকে একজন আহবানকারী তাঁকে উদ্দেশ্য করে […]
আল-ফালাহ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ইফতারের সময় রমযান মাস। এই মহিমান্বিত মাসে যেন দুঃস্থ-অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত করতে পারেন, সে লক্ষ্যে তাদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর নিয়মিত কর্মসূচির একটি। ইফতার করানো গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে তাঁকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া […]